নিজস্ব প্রতিবেদক
অবশেষে লালদীঘিপাড় এলাকায় রোস্তম ও আব্বাসের পতিতালয়ে হানা দিয়েছে কক্সবাজার সদর থানা পুলিশ। হোটেল পাঁচতারা’র পতিতালয় নিয়ন্ত্রণ করে আসছে কক্সবাজার শহরের আলোচিত পতিতা ব্যবসায়ী রোস্তম এবং আহসান বোর্ডিংয়ে পতিতালয় নিয়ন্ত্রণ করছে আরেক পতিতা ব্যবসায়ী আব্বাস। তবে এই দুই হোটেলের মূল মালিক আব্বাস ও রোস্তম নন। তারা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই হোটেলে পতিতা ব্যবসা, মাদক কারবার ও মানবপাচারের মতো কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রোস্তমের নামে মামলা হলেও কৌশলে বাদ পড়েন আব্বাস।
সর্বশেষ সোমবার (২৭ ডিসেম্বর) হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে পুলিশ অভিযান চালিয়ে ২১ খদ্দর-পতিতাকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় ইয়াবা সেবনের সরঞ্জাম ও যৌন উত্তেজক মেডিসিন এবং ২ বস্তা কনডম উদ্ধার করা হয়। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, লালদিঘীর পাড় এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে রমজান আলী সিকদারের মালিকানাধীন হোটেল পাঁচতারা ও মৃত আহসান উল্লাহর ছেলে শহর আলীর মালিকানাধীন আহসান বোর্ডিং এ প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলে। অফিস- আদালতে আসা সাধারণ মানুষ এবিষয়ে অস্বস্তিবোধ করে এবং পরিবার-পরিজন নিয়ে চলাফেরায়ও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান পরিচালিত হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর সেলিম উদ্দিন জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপে চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালিত হয়। হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১৪ খদ্দের ও ৭ পতিতা আটক করা হয়েছে। পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জানা গেছে- দীর্ঘদিন ধরে লালদীঘির পাড়াস্থ হোটেল পাঁচতারা’র পতিতালয় নিয়ন্ত্রণ করছে রোস্তম। শহরের আলোচিত কয়েকজন পতিতা ব্যবসায়ীদের মধ্যে রোস্তম অন্যতম। ইতিমধ্যে রোস্তম তার পতিতা ব্যবসার পরিধিও বাড়িয়েছে। কক্সবাজারের আলোচিত কটেজ জোনে আমির ড্রীম কটেজটিও ভাড়া নেন রোস্তম। সেখানেও চালিয়ে যাচ্ছে পতিতা ব্যবসা। রোস্তমের ভাড়া নেওয়া আমির ড্রীম কটেজটি সন্ত্রাসী আশিকের আস্তানা হিসেবেও ব্যবহার হয়। সেখানে বসে মাদক সেবনের আড্ডাও। ইতিমধ্যে পতিতা মজুদ রেখে পাচারের অভিযোগে রোস্তমের বিরুদ্ধে মামলাও দায়ের হয়।
অন্যদিকে লালদীঘির পাড়াস্থ আহসান বোর্ডিংয়ে পতিতালয় নিয়ন্ত্রণ করছে আরেক পতিতা ব্যবসায়ী আব্বাস। আব্বাসও নাম করা এই অবৈধ ব্যবসার জনক। কটেজ জোনেও তার কটেজ রয়েছে। যেখানে চলে পতিতা মজুদের কর্মকান্ড। একই সাথে জমজমাট পতিতা ব্যবসা চালাচ্ছে রহিম। পতিতা ও মানব পাচারের মামলা মাথায় নিয়ে সী-ফ্লাওয়ার কটেজে চালিয়ে যাচ্ছে পতিতা ব্যবসা। এমনকি নিউ ঢাকা বাড়ি কটেজও পতিতা মজুদের আস্তানা বানিয়েছে রহিম।
আরও পড়ুন:
মামলা নিয়ে বাবা-ছেলের ব্যবসা: কক্সবাজারে পতিতা মজুদেই মাসে লাখের উপরে কটেজ ভাড়া