• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কক্সবাজারে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজনের দুদিন রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিদেক / ২৮৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
কক্সবাজারে নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে গত বুধবার এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজনের দুইদিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরআগে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। মামলার তদন্ত কর্মকতা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের আদালতে এই তিন আসামির রিমান্ড আবেদন করেন।

রুহুল আমিন জানান, অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা আশিকুল ইসলামের সহযোগী রেজাউল করিম, মামুনুর রশীদ ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ট্যুরিস্ট পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তারা ধর্ষণের ঘটনায় সহযোগী ছিলেন বলে জানায় পুলিশ। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

এদিকে এই ধর্ষণকান্ডের মূলহোতা আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এখন পর্যন্ত এই মামলায় মূলহোতা আশিকসহ পাঁচজনকে গ্রেপ্তার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন