• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কক্সবাজারে গণধর্ষণে মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে; গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিদেক / ৩৫৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
কক্সবাজারে নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে এক নারীকে গণধর্ষণের মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ নিয়ে মামলায় গ্রেপ্তার হলেন চারজন। তাদের মধ্যে হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে ধর্ষণকান্ডের মূলহোতা আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয়া এবং মেহেদি হাসান বাবু এখনো ধরাছোঁয়ার বাইরে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম (২৫), চকরিয়া ডুলাহাজার উলুবুনিয়া এলাকার মৃত মুক্তার আহমদের ছেলে মামুনুর রশীদ (২৮) এবং শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান (২১)। তারা এজহারভুক্ত আসামী না হলেও ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এজাহারনামীয় রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করে র‌্যাব।

রোববার দুপুর ১টার দিকে মামলার তদন্তের দায়িত্ব পাওয়া ট্যুরিস্ট পুলিশের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে এ তিন আসামীকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম সাংবাদিকদের জানান, ওই নারী আদালতে দেয়া জবানবন্দিতে গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ করেন। এর পর তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে মূল আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এসময় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো.জিল্লুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদ্দিন উপস্থিত ছিলেন।

ডিআইজি মুসলিম বলেন, ধর্ষণের মূলহোতা ও মামলার এজাহারভুক্ত আসামিদের ধরার জন্য পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে কাজ করছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে মূল অপরাধীরা আইনের আওতায় আসবে।

ডিআইজির দাবি, গত শুক্রবার বিকালে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে ভুক্তভোগি ও ধর্ষণের শিকার গৃহবধূ যে জবানবন্দি দিয়েছেন সেখানে এই তিন জনের নাম রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (২২ ডিসেম্বর) স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠে। অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামে একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র‌্যাব-১৫। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করা হয়েছে।

চাঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন ভিকটিমের স্বামী। এজাহারভুক্ত আসামিরা হলেন- আশিকুর ইসলাম ও তার তিন সহযোগী ই¯্রাফিল খোদা ওরফে জয়া ও মেহেদী হাসান ওরফে বাবু এবং হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

এদের মধ্যে প্রধান আসামি আশিকের বিরুদ্ধে নারী নির্যাতন, ইয়াবা ও অস্ত্রসহ ১৭টি মামলা রয়েছে। ই¯্রাফিল খোদা জয়ার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এই ধর্ষণের ঘটনায় মূল অপরাধীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় সাধারণ লোকজনসহ পর্যটক ও সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন