• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় ৬ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ২৫০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
ইয়াবাসহ রোহিঙ্গা আটক।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার র‍্যাব-১৫। শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী উখিয়ার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মাহাত আমিন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯ এর সি-১৫ ব্লকের মো. কালুর ছেলে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৬ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামীদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন