• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বাংলাদেশকে ২৩০ কোটি টাকা দেবে জাপান

নিজস্ব প্রতিদেক / ৪৩৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
দুটি প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ২৩০ কোটি টাকা দেবে জাপান সরকার। এ লক্ষ্যে বুধবার (২২ ডিসেম্বর) নগরীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুদান ও বিনিময় নোট সই হয়।

ইআরডি জানায়, বুধবার জাপানের সঙ্গে বিনিময় নোট ও অনুদান চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বিনিময় নোট ও অনুদান চুক্তিতে সই করেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হাইয়াকাওয়া অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডি আরও জানায়, ‘দ্যা প্রজেক্ট ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশি’ প্রকল্পে ৩৫ কোটি ৭৫ লাখ টাকা অনুদান চুক্তি সই হয়েছে। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন।

জাপান সরকারের মানবসম্পদ উন্নয়ন বৃত্তি প্রকল্পের (জেডিসি) অধীনে বাংলাদেশের বিসিএস ক্যাডার কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সে অধ্যয়নের সুযোগ পান।

এ প্রকল্পের অধীনে অধ্যয়নের সুযোগ প্রাপ্তদের বৃত্তির শতভাগ অর্থ জাইকা জাপান দিয়ে থাকে। এতদিন বছরে ১৫ জনকে এ বৃত্তি দিত জাপান। এখন থেকে প্রতিবছর ৩০ জনকে বৃত্তি দেওয়া হবে। মাস্টার্সের পাশাপাশি চলতি বছর থেকে পিএইচডি ডিগ্রি অর্জনেও বৃত্তি দেওয়া হবে। জনপ্রশাসন, অর্থনীতি বিষয় সংক্রান্ত, আইন, নগর পরিকল্পনা এবং সরকারের অর্থায়ন ও বিনিয়োগ নীতি বিষয়ে লেখাপড়ার সুযোগ পান বৃত্তি প্রাপ্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন