• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার আবেদন শুরু ২৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিদেক / ১২৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের মাস্টার্স এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ২৫ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

এছাড়া ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে ২৯ জানয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। দুপুর একটার পরিবর্তে দেড়টা থেকে শুরু হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন