• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অপহৃত তিন রোহিঙ্গা জীবিত উদ্ধার: অস্ত্রসহ আটক ৭

নিজস্ব প্রতিদেক / ১৪৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
অস্ত্রসহ আটক সাত রোহিঙ্গা।

উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১০ নম্বর ক্যাম্পের অপহৃত তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে পাহাড়ি ছড়ার পাশে অভিযান চালিয়ে ওই তিন রোহিঙ্গাকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- আব্দুল মজিদের ছেলে জাকির, সামলাতুল্লার ছেলে রাইহান, নাগো মিয়ার ছেলে শুক্কুর। তারা সবাই ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছে ৮ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে জীবিত উদ্ধারের পাশাপাশি অপহরণ চক্রের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন