• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিদেক / ১৭২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় সিটি কলেজের দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় অরুপ দে (২২) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে চক্রটি। আহতের অবস্থা আশংকাজনক।

সোমবার (২০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাসটার্মিনাল হর্টিকালচারাল গেইটের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ওইসময় ছিনতাইকারীরা দুটি মোবাইল সেট ও সিটি কলেজে (অনার্স) ভর্তি এবং যাওয়া-আসার খরচ ১৮ হাজার ৫শ টাকাও লুট করে নিয়ে গেছে। আহত অরুপ দে (২২), মহেশখালী পৌরসভার ঠাকুরতলা এলাকার অনিল চন্দ্র দে’র ছেলে। ছিনতাইয়ের শিকার আরেক বন্ধু একই এলাকার হেমন্দ্র দেব’র ছেলে শুভ দেব (২২)।

জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার সিটি কলেজে অনার্সে ভর্তি হতে আসে দুই বন্ধু। বাসটার্মিনালে গাড়ি থেকে নেমে টমটম করে সিটি কলেজে রওনা হলে বাসটার্মিনালের পরে হর্টিকালচারের গেইটে ছিনতাইকারীদের ইশারায় চালক টমটমটি থামায়। ছিনতায়কারীরা ছুরি ধরে ২টি মোবাইল সেট (০১৮৬২-৪৩২৩৬৭,০১৮৬৯-৪৮৭১৮৮) ছিনিয়ে নেন। ভর্তির জন্য আনা ১৮ হাজার ৫শ টাকাও ছিনিয়ে নেয়। টাকা দিতে দেরী করায় ৩ বার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই টমটমের চালক ছিনতাইয়ের যুক্ত ছিল। হাসপাতাল ও ফার্মেসীর সিসিটিভি ফুটেজ যাচাই করে টমটম চালককে আটক করলে ছিনতাইকারীদের চিহ্নিত করা যাবে বলে দাবী করেন ওই শিক্ষার্থী। এছাড়া, মোবাইল দুটির নম্বর ট্যাকিং করলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হবে বলে দাবী করে ওই শিক্ষার্থী।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীর পিতা অনিল চন্দ্র দে বলেন, বিকাল ৩ টার দিকে আমার ছেলেকে সদর হাসপাতালে ভর্তি করাই। এর আগে বিডিআর ক্যাম্পে একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করায় স্থানীয়রা। এরপরেও প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। শারীরিক অবস্থা মোটেও ভাল নয়। ছিনতায়কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ছিনতাইয়ের খবর শুনেছি। ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন