• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

কক্সবাজারে সালমান শাহ গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৩৭৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কিশোর গ্যাং লিডার পেশাদার ছিনতাইকারী সালমান শাহকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ি।

১৯ ডিসেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টায় শহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম কক্সবাজার পৌরসভা টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ছিনতাইকারী সালমান শাহ (২৪) কক্সবাজার পৌরসভার টেকনাইফ্যা পাহাড় এলাকার খুইল্যা মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে সে দীর্ঘদিন যাবত পলাতক থেকে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে ১ টি খুন, ১ টি অস্ত্র, ২ টি ডাকাতির প্রস্তুতি ও ১ টি মারামারি মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন