• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

এক বছর পর অপহৃত রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার: আটক ৩

নিজস্ব প্রতিদেক / ১৫২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১ বছর আগে অপহৃত রোহিঙ্গা মাঝির লাশ বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টায় এক প্রেস রিলিজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার সিহাব কায়সার খান।

আটকরা হলেন, উখিয়া হাকিমপাড়া ক্যাম্প-১৪, ব্লক-ই/৩ এর মো. সালামের ছেলে মো. ইসলাম (২২), একই এলাকার কাশেমের ছেলে আবদুল মোন্নাফ (২৬) এবং মো. সালামের ছেলে মো. ইলিয়াস (২৮)।

প্রেস রিলিজ এ জানানো হয় , উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ হাকিমপাড়া ই/৩ ব্লকে মাঝি ও ভলান্টিয়ারদের সমন্বয়ে ব্লক রেইড পরিচালনা করে ৩ রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে- এ বছর জানুয়ারি মাসে চাকমারকুল ক্যাম্প-২১, সি/৪ ব্লক এর মৃত মোছা আলীর ছেলে (সাবেক এম ব্লক) এর সাব-মাঝি সৈয়দ আমীনকে (৪০) অপহরণ করে ক্যাম্প-১৪ তে নিয়ে আসে। অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করে। পরে রোহিঙ্গা ২০/২৫ জন দুষ্কৃতিকারী মিলে তাকে হত্যা করে ক্যাম্প-১৪ এর প্রাক্তন মাঝি ইয়াকুব এর পরিত্যক্ত ঘরের মেঝেতে তার লাশ পুঁতে রাখে।

এসপি সিহাব কায়সার আরো জানান, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্প-১৪ এর সিআইসিসহ থানা পুলিশের উপস্থিতিতে ইয়াকুব মাঝির ঘর থেকে লাশ উত্তোলন করা হয়। অপহৃত মৃত সৈয়দ আমীনের লাশ তার স্ত্রী হাসান বশর লাশের পরনে থাকা কাপড়, বেল্ট ও মাথার চুল দেখে ‘তার স্বামীর লাশ বলে’ শনাক্ত করে।

এই সংক্রান্তে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ৮ এপিবিএন এর এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন