নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা। আটক সৈয়দ আমিন (৩২) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং৫, ব্লক জি-২, এফসিএন নং-১৮২০৯৬ এর মৃত হাকিম আলীর ছেলে।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমিন।
মাদকদ্রব্য অধিদপ্তরের সূত্র জানা গেছে , শনিবার দুপুরে সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম উখিয়া বালুখালী জামাল ঝাল বিতান নামীয় মুদি দোকানের সামনে রাস্তার পশ্চিম পার্শ্বে ফুটপাত থেকে ছৈয়দ আমিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারপূর্বক উপপরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলাও দায়ের করেন শনিবার।