• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

টিকটক সেলিব্রেটি সোহেল: ৭ কিশোর গ্যাং নিয়ে কক্সবাজারে আটক

নিজস্ব প্রতিদেক / ৫৫২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
কক্সবাজার কলাতলীর বাসিন্দা টিকটক সেলিব্রেটি সোহেল।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে কিশোর গ্যাং এর সাতজন সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা, তিনটি খুর ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত 8টার দিকে এক মেইল বার্তায় র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে- বৃহস্পতিবার ভোররাতে সুগন্ধা পয়েন্টস্থ ঝাউবাগানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জন্য অবস্থান করছে। এসময় র‌্যাবের অভিযানে পালানোর চেষ্টাকালে সাতজনকে আটক করা হয়েছে।

সুগন্ধা পয়েন্ট থেকে আটক ৭জন কিশোর গ্যাং এর সদস্য।

আটকরা হলেন- কলাতলী লাইট হাউজ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. মীম হাসান ফাহিম (২৩), দক্ষিণ বাহারছড়া এলাকার শফি আলমের ছেলে মো. সাইদুল আলম সানি (২০), উখিয়া ডেইল পাড়া এলাকার বর্তমানে কলাতলী বিকাশ বিল্ডিং এলাকার ছৈয়দ নুরের ছেলে মো. সোহেল (২০), কক্সবাজার ৯ং ওয়ার্ড জিয়া নগর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. নয়ন (১৭), ঝিলংজা বাংলা বাজার এলাকার বদিউল আলমের ছেলে মো. রিদুয়ান (১৭), মো. জোবাইয়ের ছেলে মো. ইমরান (১৫) ও পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. বেলালের ছেলে মো. শাওন (১৬)।

এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা, তিনটি খুর ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়েছে। আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে- আটক সোহেল একজন টিকটক সেলিব্রেটি। এর আগে নারীসহ ঢাকায় আটক হয়েছিল সোহেল। টিকটকের আড়ালে সে নারী পাচারেও জড়িত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন