• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

কক্সবাজারে যৌনকর্মী মজুদে কটেজ ভাড়া নেন পান শাহিন ও সিরাজ সওদাগর

নিজস্ব প্রতিদেক / ৩০০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
কটেজ জোনের আলোচিত পতিতা ব্যবসায়ী শাহিন ও সিরাজ সওদাগর।

নিজস্ব প্রতিবেদক
শাহিন ওরফে পান শাহিন। কক্সবাজার লাইট হাউজস্থ কটেজ জোনের চিহ্নিত পতিতা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কটেজে পতিতা মজুদ রেখে দেহ ব্যবসা চালিয়ে গেলেও আইনের আওতায় আসেনি একবারও। কটেজ জোনে প্রায় পুলিশের অভিযানে মামলা থেকে কৌশলে বাদ পড়ে পান শাহিন। শাহিনের কটেজ থেকে বহুবার পতিতা ও খদ্দর আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে থাকেন তিনি।

কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে কটেজ জোন। এই জোনে প্রায় ৮টি কটেজে নিয়মিত মজুদ রাখা হয় পতিতা। যার মধ্যে অন্যতম শাহিনের ভাড়া নেওয়া কটেজ ‘সবুজ কটেজ’। যে কটেজ থেকে বহুবার পুলিশ অভিযান চালিয়ে পতিতা ও খদ্দর আটক করেছিল। মামলা হয়েছিল অনেক কটেজ ভাড়াটিয়া ও মালিকের বিরুদ্ধে। কিন্তু প্রতিবারেই মোটা অংকের টাকার বিনিময়ে বাদ পড়েন পান শাহিন। বর্তমানে তার কটেজে জমজমাটভাবে চলছে পতিতাদের দেহ ব্যবসা। বলতে গেলে এক প্রকার প্রকাশ্যে চলছে এই অবৈধ কর্মকান্ড। এমনকি পতিতা মজুদ রাখতে পুরো কটেজটি ৩ বছরের জন্য ১০ লাখ টাকার সেলামীতে ভাড়াও নেন শাহিন। সেলামী ছাড়াও প্রতিমাসে ভাড়া দিতে হয় প্রায় ৩০ হাজার টাকা। অবৈধ ব্যবসা চালাতে তিনি এতো টাকার বিনিময়ে কটেজ ভাড়া নেন বলে জানা গেছে।

জানা গেছে, কটেজ জোনের আলোচিত হলো সবুজ কটেজ। যে কটেজ সব সময় পতিতাদের ডেরা হিসেবে পরিচিত। ওই কটেজে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ বহুবার অভিযান চালিয়ে পতিতা আটক করেছিল। সীলগালাও করা হয়েছিল একবার। কিন্তু থেমে থাকেনি ওই কটেজের অপরাধ। পুরো কটেজটি নিয়ন্ত্রণ করেন লাইট হাউজ এলাকার পান শাহিন। সবুজ কটেজে প্রায় ২০টির অধিক রুম রয়েছে। সম্প্রতি সময়ে ১০ লাখ টাকার সেলামীতে ৩ বছরের জন্য ভাড়া নেন পান শাহিন। প্রতিমাসে দিতে হয় ৩০ হাজার টাকা ভাড়াও।
ওই এলাকার এক বাসিন্দা বলেন- সবুজ কটেজে কোন দিন পর্যটক অবস্থান করেনি। এটি পতিতা মজুদের কটেজ হিসেবে পরিচিত। প্রতিটি রুমে পতিতাদের অবস্থান। সব সময় ২০ জনের অধিক পতিতা অবস্থান করে শাহিনের কটেজে। খদ্দররা নিয়মিত ভীড় জমান ওখানে। এখনো জমজমাট চলছে সবুজ কটেজে পতিতার ব্যবসা। মূলত পতিতা ও খদ্দরের জন্য কটেজটি ভাড়া নেওয়া হয়েছে। এছাড়া সেখানে চলে মাদক সেবনও।

একটি সূত্রে জানা গেছে- স্থানীয় কিছু যুবককে প্রতি সপ্তাহের শুক্রবারে মাসোহারা দিয়ে পান শাহিন অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নিয়মিত দেন চাঁদাও। এছাড়া ট্যুরিস্ট পুলিশের এক সদস্যও নিয়মিত যান সেখানে। দেন নির্দিষ্ট মাসোহারাও। অভিযান না চালানোর মর্মে ট্যুরিস্ট পুলিশের ওই সদস্যকে মাসোহারা দেন বলে জানা গেছে।
এছাড়া সী-টাউন কটেজেও চলে পতিতা কারবার। সিরাজ সওদাগর নামে একব্যক্তি সী-টাউন কটেজ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মজুদ রাখছে পতিতা। সেখানেও চলে জমজমাট দেহ ব্যবসা। তিনিও পতিতা ব্যবসা চালিয়ে যেতে কটেজটি ভাড়া নেন। সিরাজ সওদাগরের বাড়ি মহেশখালী হলেও থাকেন লাইট হাউজ এলাকায়। কটেজ জোনের এই অবৈধ কারবারের জন্য চিহ্নিত হলেন সিরাজ সওদাগর ও পান শাহিন। পুরো কটেজ জোনে তারা পতিতা ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত।

এবিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন- কটেজ জোনে অপরাধ দমন ও অবৈধ কর্মকান্ড বন্ধ করতে কয়েক বার অভিযান চালানো হয়েছিল। এসময় অনেকজনকে আইনের আওতায় আনা হয়। দ্রুত সময়ে সেখানে আবারো অভিযান চালানো হবে। বাদ পড়া অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে এবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন