• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আটক ১৮

নিজস্ব প্রতিদেক / ১৬১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প।

উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্রসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর মধ্যে এক বাংলাদেশি রয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও দুটি কার্তুজ, এক হাজার ৯৫০ পিস ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রসহ তিন কথিত আরসা সদস্য অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছে অস্ত্র ও কার্তুজ পাওয়া গেছে।

তিনি জানান, একই দিন রাতে ক্যাম্পে বিশেষ অভিযানে কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১৪ রোহিঙ্গাসহ ১৫ দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি এলজি, এক হাজার ৯৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা এবং ছয়টি অটোরিকশা জব্দ করা হয়।

আটক ১৫ জনের মধ্য তিনজনকে একটি অস্ত্র মামলায়, অপর তিনজনকে দুটি মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। অন্য ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্ত্রসহ আটক তিনজনকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন