• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

কক্সবাজারে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার অফিস
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা আনসারের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে। অভিযানে বেশ কিছু অনুমোদনহীন নির্মাণাধীন ভবন ভেঙে দেন।
অভিযানে  দক্ষিণ আদর্শগ্রাম, কলাতলীতে এইচ এম নুরুল আলম অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় দুইতলা ভবনের আংশিক অংশ ভেঙে দেয়া হয়। এছাড়া পশ্চিম লারপাড়া এলাকায় মাহাবুবুর রহমান অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় এক তলা ভবন ভেঙে দেয়া হয়েছে। অপরদিকে বিজিবি ক্যাম্প এলাকায় প্রধান সড়কের পাশে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ৬টি ভবনের আংশিক অংশ ভেঙে দেয়া হয়েছে এবং আগামী তিনদিনের মধ্যে ভবন মালিকগণ নিজ উদ্যোগ স্থাপনা ভেঙ্গে ফেলবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন