• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

কক্সবাজারে রবি কারাগারে: সন্ত্রাসী নিখিলকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিদেক / ৬৪৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
আবদুল হাকিম ওরফে নিখিল ও রবিউল হাসান।

মোর্শেদ আলম:
পুলিশের এজাহার অনুসারে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে ১০ লিটার চোলাই মদসহ কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার রবিউল হাসান রবি (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শহরের আইবিপি রোড এলাকা থেকে রবিকে আটক করে পুলিশ। রবি একই এলাকার দিল মোহাম্মদের ছেলে। চোলাই মদ জব্দ ঘটনায় পলাতক আসামী রয়েছে মোহাজের পাড়া এলাকার মোহাম্মদ ওরফে রাজা মিস্ত্রির ছেলে আব্দুল হাকিম ওরফে নিখিল (৩৩)।

এই ঘটনায় শনিবার (১১ ডিসেম্বর) বিকালে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় রবিকে। রবিকে কারাগারে প্রেরণ করা হলেও পলাতক রয়েছে মামলার দুই নাম্বার আসামী নিখিল। মদ জব্দের ঘটনায় নিখিলকে খুঁজছে পুলিশ। অভিযান চালিয়ে শহরের আইবিপি রোড এলাকা থেকে মদ জব্দ করেন কক্সবাজার সদর থানার এস আই আরিফ রব্বানী। এই ঘটনায় বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন এস আই আরিফ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে- শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১০নং ওয়ার্ড আইবিপি রোড এলাকায় অভিযান চালান সদর থানার এসআই আরিফ রব্বানীসহ সঙ্গীয় ফোর্স। এসময় চোলাই মদ ভর্তি একটি বস্তা রাস্তার উপর ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রবিকে আটক করা হয়। রবিকে আটক করা হলেও পালিয়ে যায় আব্দুল হাকিম ওরফে নিখিল। ঘটনাস্থল থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। তারা দু’জনেই মদ ক্রয়-বিক্রিয়ের জন্য সেখানে অবস্থান করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযান পরিচালনাকারী কক্সবাজার সদর থানার এসআই আরিফ রব্বানী বলেন- চোলাই মদ উদ্ধারের ঘটনায় দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক রবিকে শনিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আদালতে প্রেরণ করা হয়। মামলার দুই নাম্বার আসামী নিখিল পলাতক রয়েছে। তবে তাদের দু’জনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে আগে থেকে। এদিকে রবিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় শনিবার সন্ধ্যায়। অন্যদিকে পলাতক নিখিলকে খুঁজছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল আইবিপি রোড এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা গেছে- শুক্রবার দুপুরে কিছু চোলাই মদ নিয়ে আগে থেকে আইবিপি রোডে অবস্থান করেন মোহাজের পাড়া এলাকার নিখিলসহ কয়েকজন সহযোগি। ওই সময় ফোন করে রবিউল হাসান রবিকে কথা আছে মর্মে ডাকেন নিখিল। নিখিলের ফোনে সাড়া দিয়ে আইবিপি মাঠে আসেন রবি। ওই সময় পাশে ছিল একটি সিএনজি টেক্সী এবং চালক মিঠুন দে। রবি আসার সাথে সাথে চোলাই মদ গুলো সিএনজিতে জোর করে ঢুকিয়ে দিয়ে রবিকে আটকে ধরেন নিখিল। এর কিছুক্ষণ পরেই একদল পুলিশ হাজির হন ঘটনাস্থলে। পুলিশের হাতে রবিকে তুলে দিয়ে কৌশলে দ্রুত স্থান ত্যাগ করেন আব্দুল হাকিম নিখিল।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি বলেন- নিখিল একজন শহরের চিহ্নিত সন্ত্রাসী। কয়েক দফায় কারাগারেও ছিল। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। পুলিশ তাকে বহু বছর ধরে খুঁজছে। আটক ও ক্রসফায়ারের ভয়ে আত্মগোপনে ছিল বহু বছর। এমনকি দেশ ছেড়ে পালানোর জনশ্রুতিও রয়েছে তার বিরুদ্ধে। মেজর সিনহা হত্যাকান্ডের ঘটনায় জেলা পুলিশ একযোগে বদলি হয়। ওই বদলির সুযোগ নিয়ে ৫ মাস পর নিখিল প্রকাশ্যে আসে। গত ৪ থেকে ৫ মাস ধরে প্রকাশ্যে ঘুরছে নিখিল। এমনকি নিখিলের ছোট ভাই কোরবান আলীও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছিল প্রায় ৩ বছর আগে। সেও কিশোর গ্যাং লিডার ও দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল। ছোট ভাই বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পরপরেই আত্মগোপনে চলে যায় নিখিল। গত ৫ মাস ধরে প্রকাশ্যে ঘুরছে আত্মগোপনে চলে যাওয়া সেই নিখিল। রবিকে ফোন করে ডেকে আটকিয়ে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া সেই নিখিলের এসব অপরাধের বর্ণনা অনেকেই ঘটনাস্থলে অভিযানকারী পুলিশকে তথ্য দেন। পুলিশ এসব তথ্য শুনেই ঘটনাস্থলে নিখিলকে খুঁজতে থাকে। কিন্তু পুলিশের হাতে রবিকে তুলে দেওয়ার পরপরেই কৌশলে দ্রুত স্থান ত্যাগ করেন দুর্ধর্ষ সন্ত্রাসী নিখিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন