• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ হাজার দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিদেক / ১২২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় এক হাজার দোকান উচ্ছেদ করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় সময় শত শত রোহিঙ্গা উচ্ছেদস্থলে জড়ো হয়। দোকান হারিয়ে তাদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। আবার অনেক দোকান-মালিক তাদের মালামাল উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, রোহিঙ্গাদের পরিবার বড় হচ্ছে, তাদের সংখ্যা বাড়ছে, এখন তাদের তো শেড করে দিতে হবে। সেজন্য অবৈধ দোকানগুলো উচ্ছেদ করছি। সব ক্যাম্পে উচ্ছেদ অভিযান চলছে। আমরা প্রায় এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ করেছি। মূলত শেল্টার তৈরির জন্য অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের দোকানদার আব্দু মোতালেব বলেন, এই দোকানগুলো ভেঙে এখানে নাকি বাড়ি করা হবে। আমার দোকান ভেঙে দিছে। এটাই আমার অবলম্বন ছিল। এখন কী করব জানি না।

নুর হাসেম নামে এক মুদি ব্যবসায়ী বলেন, দোকান ভেঙে ফেলছে কিন্তু বসে থাকতে পারছি না। পরিবারকে খাওয়াতে হয়। আমার মা অুসস্থ, বাবার খরচ জোগাতে হয়। এখন আমার সব শেষ। কীভাবে বাঁচব আল্লাহ জানেন।

উল্লেখ্য, প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা সারা দেশের ৩৪টি শিবিরে রয়েছে। যাদের অধিকাংশই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। এদের মধ্যে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত হলেও, অধিকার সংস্থাগুলো শরণার্থী শিবিরে বিধিনিষেধ এবং বন্যাপ্রবণ দ্বীপে স্থানান্তরের জন্য কর্তৃপক্ষের সমালোচনাও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন