• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বনাঞ্চল ছেড়ে উপকূলে মেছোবাঘ: উদ্ধার করল বন বিভাগ!

নিজস্ব প্রতিদেক / ২৬০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

শাহিদ মোস্তফা, ঈদগাঁও:
খাদ্য সংকটে পড়ে বনাঞ্চলের বন্য প্রাণী মেছোবাঘ চলে গেলো কক্সবাজার সদরের চৌফলদন্ডী উপকূলে। উদ্ধার পূর্বক গহীন অরণ্যে অবমুক্ত করল বন বিভাগ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে চৌফলদন্ডী ইউনিয়নের পরিষদের সামনে থেকে এ মেছোবাঘটি উদ্ধার করে ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জ ও মাছুয়া খালী বিট।

জানা গেছে, বুধবার রাতে উপকূলীয় চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সামনে জনৈক রমজান নামের এক ব্যক্তির বসতবাড়ীর আঙিনায় পাইপের ভিতরে ঢুকে আটকা পড়ে। বাড়ির লোকজন এগিয়ে এসে প্রাণীটিকে গ্যাঁড়াকল থেকে মুক্ত করে খাঁচায় বন্দী করে রাখে। পরদিন সকালে খবর পেয়ে ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান ও মাছুয়া খালী বিট কর্মকর্তা রজন্ত কুমার রায়ের নেতৃত্বে একদল বন বিভাগের লোক চৌফলদন্ডী থেকে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে আসে।

রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান জানান, খবর পেয়ে ওই এলাকার মেম্বার নাছির উদ্দীনসহ স্থানীয়দের সহযোগিতায় মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে। পরে শারিরীক অবস্থা ভালো থাকায় গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের লোকজন ছাড়াও ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম মাবু উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা আরো জানায়, বনাঞ্চলে তীব্র খাদ্য সংকটে পড়ে বন্যপ্রাণী গুলো লোকালয়ে ঢুকে পড়ে। এখন মেছোবাঘের প্রজনন মৌসুম চলছে, খাদ্যের সন্ধানে প্রাণীটি উপকূলের চরাঞ্চল ও চিংড়ি ঘেরে হানা দিতে গিয়েছিল। সুস্থ ভাবে উদ্ধার করে এটি গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন