• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মা’হাদ আন-নিবরাসে কক্সবাজার জেলার সবচেয়ে বড় হিফজুল কোরআন সম্মাননা

নিজস্ব প্রতিদেক / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
কক্সবাজার জেলার সবচেয়ে বড় হিফজুল কোরআন সম্মাননা।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজার জেলার সর্ববৃহৎ হিফজুল কোরআন সম্মাননা অনুষ্ঠান হয়েছে শহরের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসে। কক্সবাজারের ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মা‘হাদ আন-নিবরাস-এর সহকারী পরিচালক মাওলানা আনসারুল্লাহ ও শিক্ষাপরিচালক মাওলানা ইবরাহিম খলিলের যৌথ সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হক-এর সভাপতিত্বে  মা’হাদে সদ্য হিফ্‌জ সম্পন্নকারী ৩৫জন হাফেজে কোরআনকে দস্তারে ফজিলত, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

দস্তারে ফজিলত প্রদানের আগে মা‘হাদের শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনায় ছিল— কোরআন তিলাওয়াত, ইসলামি সঙ্গীত এবং আরবি, ইংরেজি ও বাংলা বক্তব্য উপস্থাপন।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার নায়েবে মুদির আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও ক্বারি ঢাকা যাত্রাবাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারি নাজমুল হাসান, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ককসবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়াব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুফতি হুমায়ূন কবির, মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্‌রাসার পরিচালক হাফেজ সালামতুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা শফিউল্লাহ কুতুবী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে টেস্ট খেলোয়াড় হিসেবে সদ্য অভিষিক্ত ইয়াসির আলী রাব্বির পিতা জনাব শওকত আলী চৌধুরী,  কক্সবাজার জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও মা‘হাদ আন-নিবরাসের ছাত্রাভিভাবক জনাব নেজামুল হক, টেকনাফ রঙিখালী ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও মা‘হাদ আন-নিবরাসের ছাত্রঅভিভাবক মাওলানা কবির সিদ্দিকী।

প্রধান মেহমান আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন—প্রতিষ্ঠার মাত্র তিনবছরের শেষান্তে মা‘হাদের ২য় হিফজুল কোরআন সম্মাননায় ৩৫জন এবং ১ম সম্মাননা অনুষ্ঠানে ২১জন হাফেজে কোরআনের বিশাল কাফেলা তৈরি, শিক্ষার্থীদের আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় বক্তৃতা ও তাদের উচ্চারণভঙ্গি সত্যিই প্রশংসাযোগ্য। জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের আদলে— সেখানকার কৃতি ছাত্র মাওলানা জিয়াউল হক কর্তৃক কক্সবাজার জেলায় প্রতিষ্ঠিত মা’হাদ আন-নিবরাসের অগ্রযাত্রাকে জামেয়ারই সফলতা মনে করেন তিনি। তিনি আরও বলেন, এখানকার উত্তীর্ণ ছাত্ররা দেশ ও জাতি গঠনে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

খতিব অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক হাফেজে কোরআনদের সম্বোধন করে বলেন, প্রতিদিন তোমাদের একপারা মুখস্থ ও একপারা করে নাজেরা পড়তে হবে। না হয়— একসময় কোরআনের এই হিফজ ধরে রাখতে পারবে না। আর তোমাদের ভালো আলেমও হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ক্বারি নাজমুল হাসান বলেন, মা‘হাদের ছাত্রদের তিলাওয়াতের মান খুবই চমৎকার। বিশেষ পরিচর্যা পেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের সিনিয়র শিক্ষক মাওলানা আফিফ ফুরকান মাদানী, কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী, কক্সবাজার দারুল আমান একাডেমীর পরিচালক মাওলানা হাশেম মাহমুদ, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা ককসবাজার শাখার প্রিন্সিপাল হাফেজ রিয়াদ হায়দার, কক্সবাজার দারুল আরকম তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইউনুস ফরাজী, কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্স এর সহকারী পরিচালক মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী, বদরমোকাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল খালেক নেজামী, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতিব হাফেজ আবুল মনজুর, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও আমাদের অভিভাবক মাওলানা আবুল ফজল, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার প্রভাষক জনাব নাজিম উদ্দীন, কক্সবাজার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নূরুল হক ফারুকী, কক্সবাজার আলিফ-লাম-মিম মসজিদের খতিব মাওলানা আরিফ উল্লাহ, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইলিয়াস আরমান ও মাওলানা মুহাম্মদ হাসান।

মা‘হাদের এই ২য় হিফজুল কোরআন সম্মাননা অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ৩৫জন হাফেজে কোরআনের অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানের প্রফুল্লতা আরও বৃদ্ধি করেছে। সন্তানদের এই অসাধারণ অর্জনে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।

এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার দুইজন কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক নবগঠিত ঈদগাঁও উপজেলার ড. মুফতি হুমায়ূন কবির খালভী ও কুতুবদিয়া উপজেলার ড. মাওলানা শফিউল্লাহ কুতুবীকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করায় সম্মাননা স্মারক দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন