• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

২০২১ সালে ক্যাটরিনা-প্রিয়াঙ্কাকে ছাপিয়ে গেলেন যে নায়িকা

নিজস্ব প্রতিদেক / ৩৫৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

চলতি বছর নানা কারণেই আলোচনায় ছিলেন বলিউডের দুই তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। এ বছর ভিকির সঙ্গে ক্যাটরিনার বিয়ে নিয়ে চর্চা ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে স্বামী নিককে জড়িয়ে অনেক খবরের শিরোনাম হয়েছিলেন প্রিয়াঙ্কা।

কিন্তু বছরের শেষে দেখা গেল এই দুই তারকাকে ছাপিয়ে ২০২১-এ নায়িকাদের মধ্যে সবচেয়ে  বেশিবার খোঁজা হয়েছে কারিনা কাপুর খানকে। অন্তত তেমনই বলছে ‘ইয়াহু’র করা তালিকা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। তখন থেকেই নবাব পরিবারের নতুন সদস্যকে নিয়ে কৌতূহল তৈরি হয় অনুরাগীদের মধ্যে। এর পরেই নিজের লেখা বই প্রকাশ করেন কাপুর-কন্যা এবং চলতি বছরে চর্চায় উঠে আসেন তিনি। এই নায়িকা কখন কী করছেন, কোথায় যাচ্ছেন, কেমন পোশাকই বা পরছেন তা নিয়েও আলোচনা-আগ্রহের যেন কমতি নেই। আর তাইতো তাকে খোঁজা হয়েছে সবচেয়ে বেশি।

এই তালিকায় কারিনার পরেই রয়েছেন ক্যাটরিনা কাইফ। চলতি বছর মুক্তি পায় তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘সূর্যবংশী’। প্রায় এক দশক পর ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ভিকি কৌশলের সঙ্গে তার বিয়ের খবর এই মুহূর্তে চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম।

তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া রয়েছে তৃতীয় স্থানে। তার পরেই রয়েছেন আলিয়া ভাট। একাধিক বড় বাজেটের সিনেমা এবং রণবীর কাপুরের সঙ্গে প্রেম তাকে সারা বছরই শিরোনামে রেখেছে।

দীপিকা পাড়ুকোন এ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। চলতি বছরে তার কোনও সিনেমা মুক্তি পায়নি। ‘৮৩’ সিনেমায় রণবীর সিংহের বিপরীতে দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন