• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ভবিষ্যতের মহামারি হবে আরও প্রাণঘাতী

নিজস্ব প্রতিদেক / ৪২১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা যাদের হাত ধরে এসেছে তাদের একজন হলে অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। বিশ্বকে তিনি সতর্ক করে দিয়েছেন এ বলে যে, ভবিষ্যতের মহামারিগুলো করোনা মহামারির চেয়ে বেশি প্রাণঘাতী হবে।

একইসঙ্গে টিকাগুলো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ক্ষেত্রে কম কার্যকর হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। তিনি বলেন, এ নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষকে সতর্ক থাকতে হবে।

সারাহ বলেন, আমাদের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে দেওয়া এটাই শেষ ভাইরাস নয়। সত্যিটা হলো- পরেরটা আরও ভয়াবহ হবে। পরেরটা আরও বেশি সংক্রামক হতে পারে, আরও বেশি প্রাণঘাতী হতে পারে, আবার দুটিই হতে পারে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এর স্পাইক প্রোটিনে যে মিউটেশন হয়েছে, তার জন্য তার সংক্রমনের ক্ষমতা বেড়েছে। যতদিন না আমরা আরও জানতে পারছি, আমাদের সতর্ক থাকতে হবে এবং নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য সোয়ামীনাথন শুক্রবার এক সম্মেলনে বলেছেন, এখনকার পরিস্থিতি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন।

নতুন এই ভ্যারিয়েন্ট অনেক বেশি পরিবর্তিত হলেও এটা আগেরগুলোর চেয়ে বেশি সংক্রমণশীল এবং কোভিড টিকাকে ফাঁকি দিতে পারে কি না – এসব বিষয়ে এখনও পরিষ্কার হওয়া যায়নি।

এই ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়। দেশটির বিজ্ঞানীরা এর পরই এই ভ্যারিয়েন্টের ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন