• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিদেক / ১৬০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার সশস্ত্র ডাকাতদলের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের ঘটনায় ২ সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার চিংড়ি জোন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া ডেবডেবী এলাকায় এ ঘটনা ঘটে। ৫৫০ একর বিশিষ্ট একটি চিংড়ি প্রকল্প জবর-দখলের উদ্দেশ্যে বিপুল সংখ্যক অস্ত্রধারী ডাকাত-সন্ত্রাসীরা অবস্থান নেয়। খবর পেয়ে অভিযানে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। র‌্যাবও  আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, একপর্যায়ে ডাকাত-সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুই সন্ত্রাসীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তল। সেই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গুলি, গুলির খোসা ও ধারালো অস্ত্রশস্ত্র। পরে গুলিবিদ্ধ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অপরদিকে অস্ত্রধারী-সন্ত্রাসীদের আর কোন সদস্য আহত হয়েছে কী-না তা সঠিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে নিহত দুইজনের লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক (সিও) ল্যাফটেনেন্ট কর্ণেল মো. খায়রুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রায় ১০০ গজ দূর থেকে অস্ত্রধারী ডাকাত-সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে অন্তত ৭০ রাউন্ড গুলি ছোড়ে। পাল্টা জবাবে র‌্যাবও অন্তত ২০০ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে অস্ত্রধারী-সন্ত্রাসীরা দ্রুত পিছু হটলেও ঘটনাস্থল থেকে দুইজনকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ  গুলি, গুলির খোসা, ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় গুলিবিদ্ধ মাটিতে পড়ে থাকা দুই সন্ত্রাসীকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

র‌্যাবের অধিনায়ক জানান, এই ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণসহ মামলার প্রস্তুতি এবং অস্ত্র-গোলাবারুদসহ আটককৃতদের থানায় সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে র‌্যাব কর্তৃক আটক দুই সন্ত্রাসী এবং নিহত দুইজনের সঠিক পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে উভয় বাহিনী কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন