• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলায় জেল হাজতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিদেক / ৩২৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে র‌্যাবের করা দুটি মামলায় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মো. হেলাল উদ্দিন হেলালী (৪২) কে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি ওই মামলায় জামিন চাইতে গেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালদের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

হেলাল উদ্দিন হেলালী চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়ার মৃত সেকান্দর সিকদারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য।

জানা যায়, ২০২০ সালের ২১ মে রাত পৌনে ৯ টায় ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার এলাকায় র‌্যাবের একটি দল ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অভিযানে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের উপর হামলা চালায় একদল দুবৃর্ত্ত। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে পরদিন ২২ মে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করেন। এতে যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালীকে ৯ নম্বর আসামী করা হয়। পরে মামলা দুটির চার্জশীর্টও প্রদান করে পুলিশ।

এতে যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালী ঘটনার সাথে জড়িত ছিলো বলে চার্জশীটে উল্লেখ করা হয়। পরে আদালত চার্জশীটটি আমলে নিয়ে আদালত হেলাল উদ্দিনসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি এডভোকেট লুৎফুল কবির জানান, যুবলীগ নেতা হেলাল উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় জিআর ১৯২/২০ ও জিআর ১৯৪/২০ দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

রবিবার জামিন চাইতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। উল্লেখ্য চতুর্থ দফায় ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে চকরিয়ার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেন যুবলীগ নেতা মো.হেলাল উদ্দিন হেলালীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন