• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিনিয়র সচিব হেলালুদ্দীন

নিজস্ব প্রতিদেক / ১১৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কর্তৃক স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন পোকখালী-গোমাতলী ব্রীজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে এসব উন্নয়ন কার‌্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন,প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জীবনযাত্রার মান ও আর্থ সামাজিক অবস্থার উত্তরণ ঘটাতে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করছে সরকার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, ডিপিএইচই-এর সহকারী প্রকৌশলী মো: আল আমিন,সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি)নু এমং মারমা,প্রকৌশলী বদিউল আলম উপস্থিত ছিলেন।

পরে ঈদগাঁহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব হেলালুদ্দীন আহমেদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসিন ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠত সভায় মাষ্টার নুরুল আজিম,দাতা সদস্য বকতিয়ার কামাল চৌধুরী, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাশেষে স্থানীয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন