• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী বুলেট গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৪৭৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
কক্সবাজার শহরের ছিনতাইকারী বুলেট গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী শাহিন ওরফে বুলেটকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। বুলেট (২৩) শহরের রুমালিয়ারছড়াস্থ টেকনাইফ্যা পাহাড় এলাকার মৃত হানিফের ছেলে।

তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ ৭টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন- বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে একটি চৌকস টিম অভিযান চালিয়ে বুলেটকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র, ৩টি ডাকাতি ও একটি চুরি মামলা রয়েছে। বুলেট দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত। এছাড়া সে একজন সন্ত্রাসীও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন