• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুটাখালী থেকে হাতি মারার ফাঁদ জিও তার উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩৪০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

শাহিদ মোস্তফা, ঈদগাঁও:

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জের অধীনে খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বিটের গহীন অরণ্য থেকে প্রায় ৮শ মিটার বৈদ্যুতিক জিও তার উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (৩০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে এ জিও তার গুলো উদ্ধার করা হয় বলে জানান বন বিভাগ।

ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন জানান, বন বিভাগের নিয়মিত টহল দল পানের ছড়া ঢালা, সাত তাঁরা ঘোনা, পূর্ণ গ্রামের হায়ছরা ঘোনা নামক স্থানে অভিযান চালায় বিট কর্মকর্তারা।  এ সময় বন বিভাগের জায়গা দখল করে অবৈধ ভাবে টাঙানো ৮ টি টং ঘর, প্রায় ১১শ ফুট ঘেরাবেড়া এবং রিজার্ভের উপর করা ক্ষেত খামারের স্থান বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, পূর্ণগ্রাম বিটের হায়ছড়া নামক স্থানে চাষীরা চাষাবাদকৃত ধান রক্ষা করতে অভিনব পন্থায় এলোমেলো ভাবে বৈদ্যতিক জিও তার লাগিয়ে দেয়৷ বিষয়টি দেখতে পেয়ে তারগুলো আটক করে।কারা এ জিও তার লাগিয়ে রেখেছে তা অনুসন্ধান করে বের করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান এ রেঞ্জ কর্মকর্তা৷

উল্লেখ্য, ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট ও ভোমরিয়া ঘোনা রেঞ্জ পূর্ণগ্রাম বিটের অধীনে সম্প্রতি দুইটি বন্য হাতি বৈদ্যুতিক জিও তারে স্পৃষ্ট হয়ে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন