• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সৈকতে ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মীর হুমকি দিয়ে চাঁদা নেন ‘ক্যাডার মালেক ও হিরু’

নিজস্ব প্রতিদেক / ৫৯৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
সৈকতে বীচ বাইক সমিতির সম্পাদক মালেক ও সভাপতি হিরু।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার সমুদ্রসৈকতে বীচ বাইক চালক ও মালিকদের জিম্মি করে প্রতিদিন চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। বীচ বাইক চালাতে কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি থাকলেও কার্ড প্রতি চাঁদা দিতে হয় সমিতির সদস্যদের।

ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মীদের ম্যানেজ করার কথা বলেও প্রতিটি সদস্য থেকে দৈনিক ১০০ টাকা চাঁদা তুলেন বীচ বাইক সমিতির সভাপতি আনোয়ার ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এই টাকা না দিলে সদস্যদের উপর নেমে আসে নির্যাতন। বীচ বাইকের ৫৪ জন সদস্য থেকে দৈনিক চাঁদা উঠে প্রায় ৫ হাজার ৪০০ টাকা। সেই হিসেবে মাসে চাঁদা তুলেন ১ লাখ ৬২ হাজার টাকা। ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মীদের কথা বলে এসব টাকা আত্মসাত করেন সমিতির সভাপতি হিরু ও সাধারণ সম্পাদক মালেক।

কয়েকজন বীচ বাইকের সদস্য বলেন- আসলে আমরা খুবই বেকায়দায় আছি। আমরা জেলা প্রশাসন থেকে কার্ডের অনুমতি নিয়ে বীচ বাইক চালায়। প্রতিবছর নির্দিষ্ট টাকা দিয়ে নবায়নও করি। সৈকতে বীচ বাইকের একটি সমিতি রয়েছে। এই সমিতিতে প্রায় ৫৪ জন্য সদস্য রয়েছে। কিন্তু দু:খের বিষয় হচ্ছে; প্রতিদিন ১০০ টাকা করে প্রতিটি সদস্য থেকে চাঁদা নেন সমিতির সভাপতি হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এই টাকার কোন হিসেব নেই। যে টাকা দিবে না তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মী ম্যানেজ করার কথা বলে এই টাকা তোলা হয়। কিন্তু কাউকে টাকা দেয়া হয় না। সব টাকা নিজেদের পকেট ভরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

মাসে প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা চাঁদা নেন সদস্যদের কাছ থেকে। এতে বছরে প্রায় ১৯ লাখ ৪৪ হাজার টাকা চাঁদা তুলেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এই পুরো টাকায় তারা আত্মসাত করেন ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মীদের নাম দিয়ে। এই টাকার কোন হিসেবও নেয়। কোথায় কত টাকা জমা আছে বা কোথায় খরচ করেছে আজ পর্যন্ত তার হিসেব দেয়নি তারা। সাধারণ সদস্যদের জিম্মি করে এবং হুমকি ধমকি দিয়ে এই টাকা আদায় করা হয়। সব সদস্যরা তাদের হাতে জিম্মি। কেউ টাকা দিতে না চাইলে সাধারণ সম্পাদক আব্দুল মালেক তাদের মারধর করে। সভাপতি নিজেই বসে থেকেই সাধারণ সম্পাদক দিয়ে মারধর করায়। এক প্রকাশ সমিতির ক্যাডার হিসেবে রয়েছে সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

বীচ বাইক সমিতির এক সদস্য বলেন- পত্রিকায় যদি আমাদের নাম উঠে বা আমরা বলছি এটা জানে; তাহলে আমাদের আর বীচ বাইক চালাতে হবে না। বীচ বাইক সভাপতি ও সাধারণ সম্পাদককে দিয়ে চলে যেতে হবে। তারা সমিতির অফিসে নিয়ে গিয়ে মারধরসহ ব্যাপক নির্যাতন করবে। এমন বহু ঘটনা রয়েছে। অনেক সদস্য তাদের হামলার শিকার হয়েছে। সমিতির হিসেব চাওয়াতে অনেক সদস্যকে মারধরও করা হয়েছে। এরপর আর কেউ হিসেব চাই না। এমনকি দৈনিক ১০০ টাকা চাঁদা ছাড়াও কোন নতুন সদস্য ভর্তি হতে হলে তাকে দিতে হয় ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। প্রতিটি সদস্য থেকে এই টাকা দিতে হয়েছে। এই টাকা না দিলে সমিতির সদস্যও করে না। আবার সৈকতে বীচ বাইকও চালাতে দেয় না। এক প্রকার তাদের হাতে জিম্মি রয়েছে সবাই।

প্রতিবেদকের হাতে বীচ বাইক সমিতির একটি তালিকা ও কিছু কাগজ হাতে এসেছে। ওই তালিকায় সদস্যদের পাশে দৈনিক ১০০ টাকা আদায়ের অংকও লেখা রয়েছে। এবং নিচে ম্যানেজ বলেও টাকার অংক লেখা আছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সাধারণ কয়েকজন সদস্য বলেন- লুটেপুটে খাচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদক। চাঁদা আদায়ে তারা কৌশল হিসেবে ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মীদের ম্যানেজের কথা উল্লেখ করে। আসলে ম্যাজিস্ট্রেট বা বীচ কর্মীদের কোন টাকা দিতে হয় না। কারণ সব গুলো কার্ডে জেলা প্রশাসনের অনুমতি রয়েছে। শুধু খরচ হয় অফিস ভাড়া ও নাস্তার বিল। এছাড়া আরো কোন খরচ নেই। এভাবে সদস্যদের টাকা আত্মসাত করে যাচ্ছে তারা। দৈনিক ১০০ টাকা চাঁদা বন্ধের দাবী জানান সাধারণ সদস্যরা। এবং জেলা প্রশাসনের সহযোগিতাও কামনা করছে তারা।

তারা বলেন- যদি পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট গোপনে তদন্ত করে তাহলে; সব গুলোর সত্যতা পাওয়া যাবে। সদস্যদের কেন জিম্মি করে রাখা হয়েছে, কেন এতো টাকা চাঁদা তুলে, এসব টাকা কোথায় যায়।

সম্প্রতি সময়ে অভিযোগের বিষয়ে বীচ বাইক সমিতির সভাপতি আনোয়ার ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক তাদের এসব অভিযোগ অস্বীকার করে বলেন- দৈনিক ১০০ টাকা নয়, আর কম টাকা তোলা হয় অফিস ভাড়াসহ বিভিন্ন খরচের জন্য। এক পর্যায়ে তারা নিউজ না করার অনুরোধ করেন। এবং বিভিন্ন জনের মাধ্যমে তদবিরও করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন