• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় ইয়াবাসহ ২৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ১৩৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে ২৮ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে ২৮ জন রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পাঁচ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এপিবিএন জানায়, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মধ্যে চার জনকে মাদক মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। এ ছাড়া সাত জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, সাত জনকে ১৬ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, ‘ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্তক অবস্থানে রয়েছি। এ ছাড়া বিশেষ অভিযানের মাধ্যমে ক্যাম্পে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন