• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অস্ত্র-ইয়াবা নিয়ে বিক্রির অপেক্ষা করছিল রোহিঙ্গা যুবক

নিজস্ব প্রতিদেক / ১৫৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
আটক রোহিঙ্গা যুবক।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান অস্ত্র, কার্তুজ ও ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নুর আলম (৩৫) উখিয়া মধুরছড়া ৩নং ক্যাম্প, ব্লক নং-বি-১৬ এর মৃত আবদুল করিম ছেলে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল আড়াই টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, রোববার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী অস্ত্রশস্ত্র নিয়ে মাদক ক্রয় বিক্রয় করার খবর পেয়ে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালিয়ে নুর আলমকে দেশীয় পাইপগানসহ আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ট্যাবলট বিক্রয় করার উদ্দেশ্য অবৈধ অস্ত্র, গুলি তার নিজ হেফাজতে রেখেছিল বলে সে স্বীকার করে।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন