• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

শত্রুই এখন মেসির পরম বন্ধু

নিজস্ব প্রতিদেক / ৩৪৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

আগে দু’জন ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে। লিওনেল মেসির ডেরা ছিল বার্সেলোনা, আর সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ। দু’জনে আবার দুই দলের অধিনায়কও ছিলেন। তাই এল ক্লাসিকো এলে মাঠেই দু’জনের বিবাদে জড়িয়ে পড়াটা ছিল খুব পরিচিত দৃশ্য।

কিন্তু সময়ের ফেরে দু’জনই এখন খেলছেন একই দলে। সার্জিও রামোসকে আগেই দলে ভিড়িয়েছিল পিএসজি। এরপর গেল আগস্টে লা লিগার বেধে দেওয়া নীতিমালার কারণে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। ফলে কাতালুনিয়ার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয় তার, নতুন গন্তব্য হয় পিএসজি। এখানে এসে পুরনো শত্রুকে নতুন রূপেই পেয়েছেন মেসি। সেই রামোসই এখন হয়ে গেছেন তার পরম বন্ধু!

শনিবার রাতে স্প্যানিশ এই ডিফেন্ডারের সতীর্থ হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক আলো ছড়িয়েছেন, করেছেন গোল করানোর হ্যাটট্রিক, তাতে পিছিয়ে পড়েও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি পিএসজির। রামোসও কম যাননি, দলের জয়ে অবদান আছে তারও।

ম্যাচশেষে মেসির দারুণ প্রশংসাই করলেন তিনি। রামোসের কথা, ‘সে দারুণ ছন্দে আছে। আর আমি মনে করি, সে এমন একজন খেলোয়াড় যে পার্থক্য গড়ে দেয়। সে একজন অনন্য খেলোয়াড় আর তাকে দলে পাওয়া ভাগ্যের বিষয়।’

মৌসুমের শুরুতে রামোস, জিয়ানলুইজি ডনারুমা, জর্জিনিও ওয়াইনাল্ডাম, ও সবশেষ মেসিকে দলে ভেড়ায় পিএসজি। এরপর থেকেই দলটির প্রত্যাশা বড় কিছুর। রামোসের মনে হচ্ছে, ধীরে ধীরে দল সেসব অর্জনের মতো পর্যায়ে পৌঁছুচ্ছে। বলছেন, ‘আমি মনে করি, ধীরে ধীরে পিএসজিকে আরও বড় দল বানানোর জন্য, আমাদের প্রত্যাশা পূরণের জন্য যে গুণমান দরকার, সেটা দলে আনছি আমরা।’

মেসির সঙ্গে শেষ কয়েক বছরে তার মাঠের লড়াই বেশ আলোচিত ছিল। সেই মেসিকেই এখন বুকে জড়িয়ে নিলেন তিনি। জানালেন ব্যালন ডি’অরের জন্য শুভকামনাও। বলেন, ‘আমি আমার দলের সব খেলোয়াড়কেই সমর্থন দেবো। ব্যালন ডি’অরের জন্য মেসিকে শুভকামনা জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন