• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে স্কাসের কার্যক্রম পরিদর্শন করলেন বিশিষ্ট ব‍্যক্তিরা

নিজস্ব প্রতিদেক / ১৮১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা স্কাসের কার্যক্রম পরিদর্শন করেছেন সমাজের প্রতিনিধিত্বশীল বিভিন্ন স্থরের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এসময় তারা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উখিয়া পালংখালী শফিউল্লাহ কাটা ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের স্কাস পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্র লার্নিং সেন্টার ও হোম ব্যাচ লার্নিং সেন্টার পরিদর্শন করা হয়।

ক্যাম্প পরিদর্শন করেন ময়মনসিংহ ৮ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, প্রবাস দর্পণ সম্পাদক রূপ চাঁদ দাশ রূপক, প্রবাস দর্পণের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসান, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শঙখু পরকায়স্থ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম। স্কাস চেয়ারম‍্যান জেসমিন প‍্রেমা  অভ‍্যাগত অতিথিদের স্বাগত জানান।

স্কাসের লার্নিং সেন্টার পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শিশু শিক্ষার্থী ও তাদের পিতা-মাতার সাথে কথা বলেন এবং তাদের কথা শুনেন।
রোহিঙ্গা ক্যাম্প ও স্কাসের কার্যক্রম পরিদর্শন শেষে তারা বলেন, রোহিঙ্গা নারী ও শিশুদের মানবিক সহায়তার পাশাপাশি তাদের ইতিবাচক পরিবর্তনের জন্য শিশু বান্ধব শিক্ষা, প্রোটেকশন, জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসন ও মনো-সামাজিক সহায়তামূলক যে কার্যক্রম স্কাস পরিচালনা করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

তারা বলেন, রোহিঙ্গা শিশুদেরকে যেন সবসময়  তাদের মিয়ানমারের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষাও দেওয়া হয়। কেউ যেন বাংলা শিক্ষা গ্রহণ না করে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। তারা এমন শিক্ষা গ্রহণ করবে যেন ঐ শিশুরা একসময় নিজ দেশে ফিরে গেলে সেটা তাদের কাজে আসে।
রোহিঙ্গা ক্যাম্পে স্কাসের সার্বিক কার্যক্রমে তারা সন্তোষ প্রকাশ করেন। তারা সবসময় স্কাসের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন