• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

কক্সবাজারে ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিদেক / ৩১৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
কক্সবাজারে আটক দুই মাদক কারবারি।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার ঝাউতলা জেলা জীপ, মাইক্রো, কার মালিক সমিতির প্রধান কার্যালয়ের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,কক্সবাজার সদর থানাধীন ঝাউতলাস্হ জেলা জীপ,মাইক্রো,কার মালিক সমিতির প্রধান কার্যালয়ের মেইন গেইটের সামনে রাস্তার পূর্ব পার্শ্বে ফুটপাত থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো,উখিয়ার পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ময়নার ঘোনার মৃত ইসমাইল এর ছেলে মোঃ আলম (২৩)ও রামু উপজেলার ঈদগড় ১ নং ওয়ার্ডের ধুমচা কাটার মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২২)।

আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন