• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দুর্গম পাহাড়ে অভিযান: একে-৪৭ অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বাম ত্রিপুরাপাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দুর্গম পাহাড়ের নানিয়ারচর জোনের অভিযানে একে-৪৭, বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ, আড়াই লাখ টাকা, চাঁদাবাজির রশিদ ও পোশাক উদ্ধার করা হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে একটি ঘর থেকে একটি একে-৪৭, বিদেশি পিস্তল, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন