• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

কলাতলী পর্যটন এলাকায় ছুরিসহ ৮ জন ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিদেক / ৩৬০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
কক্সবাজারে আটক ছিনতাইকারী।

কক্সবাজার অফিস

কক্সবাজার কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে আটজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ কক্সবাজার এর সদস্যরা। শুক্রবার (২৬ নভেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যায় এক মেইল বার্তায় র‌্যাব-১৫ এর পক্ষ থেকে তথ্যটি জানানো হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার মৃত নাজিম হোসেনের ছেলে রবিউল হাসান (২০), কলাতলী চন্দ্রিমা হাউজিং এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে নুরুল আমিন (৪০), কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকার মৃত মো. হাসানের ছেলে মো. ইউনুস (১৯), কলাতলী এলাকার মো. ইফসুফের ছেলে মেহেদী হাসান হৃদয় (১৯), আলির জাহান এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. মোবারক হোসেন জিসান (১৯), ১নং ওয়ার্ড সমিতি পাড়া এলাকার মৃত মো. সোনামিয়ার ছেলে মো. সোহেল (১৫), উখিয়া কুতুপালং ক্যাম্প ১৭ এর ইব্রাহিমের ছেলে মো. হৃদয় (১৫) ও চট্টগ্রাম কোতুয়ালি থানার পদুয়া বাজার এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. আরিফ(২০)। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে কলাতলী সৈকত কেন্দ্রিক পর্যটকসহ স্থানীয়দের বিভিন্ন মালামাল ছিনতাই করে যাচ্ছে। বেশি করে মোবাইল সেট ছিনতাই করে এসব ছিনতাইকারী। সুগন্ধা পয়েন্টস্থ প্রাসাদ প্যারাডাইস হোটেলের সামনে ঝাউবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন