• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর

নিজস্ব প্রতিদেক / ২৬৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য পালনীয় নির্দেশনা দিয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।

পিএসসি আরও জানায়, চলতি বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে মোট ২১ হাজার ৫৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে কমিশন।

পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা অলংকার ব্যবহার এবং ব্যাংক কার্ড বা এ ধরনের কোনও কিছু বহন করতে পারবে না। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলোতে জনসমাগম পরিহারের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন