• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বৃহস্পতিবার কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

নিজস্ব প্রতিদেক / ৩৭২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।

এদিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান-প্রকৌশলী মোঃ মাহবুব আলম।

কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে-সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, আলির জাহাল, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, টেকপাড়া, টেকপাড়া চৌমুহনী, টেকপাড়া বড় পুকুর পাড়, পুরাতন কমার্স কলেজ রোড, হাঙ্গর পাড়া, উত্তর রুমালিয়ার ছড়া, উত্তর তারাবনিয়ার ছড়া, পেশকার পাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, দক্ষিণ রুমালিয়ার ছড়া, বাচা মিয়ার ঘোনা, এবিসি ঘোনা, চেয়ারম্যানঘাটা, হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সিটি কলেজ, সাহিত্যিকা পল্লী, কালুর দোকান, পাহাড়তলী, ইসুলের ঘোনা, কচ্ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা, হালিমা পাড়া, প্রধান সড়ক, বৌদ্ধমন্দির রোড, গোলদীঘির পাড়, বায়তুশ শরফ রোড, বৈইল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, লার পাড়া, উত্তরণ, বাসর্টামিনাল, সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা, লার পাড়া ইসলামাবাদ, নতুন জেল গেট এলাকাসহ তৎসংলগ্ন এলাকা।

প্রকৌশলী মোঃ মাহবুব আলম এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে আবহাওয়া বেশি দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন বিকেল ৪ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষে প্রকৌশলী মোঃ মাহবুব আলম বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন