• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

কক্সবাজার বাস টার্মিনালের সেলিম ইয়াবাসহ আটক: পালিয়েছে জাবেদ

নিজস্ব প্রতিদেক / ৩১৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক সেলিম।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার বাস টার্মিনালস্থ ইসলামাবাদ পশ্চিম লাহার পাড়ায় র‌্যাব-১৫,এর অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৫ টায় র‌্যাব-১৫,এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ইসলামাবাদ পশ্চিম লাহার পাড়া মোঃ সেলিম এর বসত ঘরে অভিযান পরিচালনা করে বাড়ীর মালিক মোঃ সেলিম ( ৫০ ) ,কে ধৃত করে এবং তার ছেলে মোঃ জাবেদ হোসেন ( ২৮ ) কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বসত ঘর তল্লাশী করে আলমারির ভিতর হতে ১০,০০০ ( দশ হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩১,০০০ হাজার টাকা এবং দুই লক্ষ টাকার স্বাক্ষরিত একটি চেকসহ চেকবই উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে সে জানায় যে , দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন