• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ২০৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
উখিয়ায় অস্ত্রসহ আটক ৫ রোহিঙ্গা।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক, পুলিশ সুপার নাইমুল হক।

আটকরা হলেন, ৩ নং ক্যাম্পের ব্লক-বি/১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং ক্যাম্প ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের ব্লক-জি এর মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং ব্লক-সি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

এসপি নাইমুল হক জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন এর একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় ৫ জন জনকে আটক করা সম্ভব হলেও তাদের সঙ্গে থাকা আরো ১৪/১৫ পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র, লোহার রড, তিনটি দা ও ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন