• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে শৌচাগারে নারীর ভিডিও ধারনের চেষ্টা: কর্মচারী আটক

নিজস্ব প্রতিদেক / ৪৯৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

চকরিয়া প্রতিনিধি

ভিডিও ধারণের জন্য নারী শৌচাগারের ভেতরে মোবাইলের ভিডিও অন করে রাখে এক যুবক। শৌচাগারে যাওয়া এক নারী বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ফোন পেয়ে শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে যুবককে আটক করেছে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ।

আটক যুবকের নাম রুহুল আমিন (২৪)। তিনি চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার শোরুম থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী জুতা কিনতে মার্কেটে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে যেতে চাইলে সেখানকার এক কর্মচারী পরিষ্কার করে দেওয়ার কথা বলে টয়লেটের ভেতরে একটি মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে আসেন।

তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটক করে রাখেন।ওই কলারের ফোন পেয়ে ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন।অভিযুক্ত যুবককে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন