• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সমর্থনও আছে: বলছেন বাবর

নিজস্ব প্রতিদেক / ৪২৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে মাঠের লড়াই। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। প্রায় ৬ বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে এসেছেন মোহাম্মদ রিজওয়ানরা। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে অভিভূত বাবর আজমের দল। ঢাকায় অনুশীলন করতে নেমে সমর্থকদের যে সমর্থন পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল, সেটি উজ্জীবিত করেছে সফরকারীদের।

১৯ নভেম্বর প্রথম ম্যাচের আগে (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর বলেন, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।’

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর করোনাভাইরাসের প্রকোপে স্টেডিয়াম দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় দেড় বছর পর আবার ঘরের মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন টাইগার সমর্থকরা। বাবর কথা বলেছেন এই প্রসঙ্গেও।

বাবর বললেন, ‘কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন