• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৭৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ১৪ হাজার ইয়াবাসহ আজমীর হোসেন নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি থানার টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত কনস্টেবল আজমীর হোসেনের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম পুলিশ সদস্য আজমীরকে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। তিনি বলেন, ‘বাকলিয়া থানার অধীনে বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন আজমীর হোসেন। সকালে রেস্টে যাওয়ার কথা বলে বাইক নিয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার হন তিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন