• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

খোলামেলা পোশাকে গোপী বৌমার নাচ: সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিদেক / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
দেবলীনা ভট্টাচার্য।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। হিন্দি ভাষার ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি সিরিয়ালে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন। এই সিরিয়ালের কল্যানেই যাকে সবাই ‘গোপী বৌমা’ নামেই চেনেন। যেই চরিত্রকে সব সময় বাঙালি নারীর পোশাক শাড়ি-গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক। সেই চেনা ‘গোপী বৌমা’ হাজির হলেন নতুন অবতারে। তার বেলি ড‌্যান্সের একটি ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

শনিবার (১৩ নভেম্বর) দেবলীনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন দেবলীনা। এমন সাজে বেলি ডান্স করছেন তিনি। ক‌্যাপশনে লিখেছেন—‘বেলি ড‌্যান্সের শিক্ষানবিশ লেভেলে রয়েছি। আশা করছি, এটি আপনাদের ভালো লাগবে।’

ভিডিওটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার শরীরের মেদ নিয়েও সমালোচনা করছেন। একজন লিখেছেন, ‘মোটা নারী।’ আরেকজন লিখেন, ‘গোপী বহু কী হয়েছে? আপনার লজ্জা আছে কি নাই?’ প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লিখেন, ‘এটা কেমন ব্যবহার গোপি বহু? দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লিখেন, ‘আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন