উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ আজিজ উল্লাহ (৪৪) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
সোমবার (১৫ নভেম্বর) সকাল ৬ টা ১০ মিনিটের সময় অভিযান চালিয়ে উক্ত ইয়াবাগুলোসহ তাকে আটক করে।
আটক রোহিঙ্গা পালংখালী ময়নারঘোনা ৩নং ক্যাম্প ব্লক-এফ/৭০(সাব-ব্লক-ডিডি/১৬) এর মৃত নূর আহমেদের ছেলে।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা মাদক সিন্ডিকেটের সদস্য আজিজ উল্লাহকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।