• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁও’র হুন্ডি সম্রাট ও চোরাকারবারি র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিদেক / ৩৩৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
আটক রেজাউল করিম পলাশ।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও থেকে রেজাউল করিম পলাশ নামে এক হুন্ডি সম্রাট ও চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব ১৫। ১৪ নভেম্বর (রবিবার) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬টি চেকবই, বিপুল এটিএম/ভিসা কার্ড ও ১০টি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

আটক রেজাউল করিম পলাশ ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে।

তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত বলে দাবী করেছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার রাতে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবের কাছে স্বীকার করেছেন দীর্ঘ এক যুগ ধরে তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তাকে ঈদগাঁও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন