• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ছেলেকে কিডনি দিলেন মা

নিজস্ব প্রতিদেক / ১০৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও একটি সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। মমতাময়ী এক মা তার সন্তানকে কিডনি দিয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ৫৬৪টি সফল কিডনি প্রতিস্থাপন হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় পুরোদমে এগিয়ে চলছে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম। আজ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ৫৬৪তম সফল কিডনি প্রতিস্থাপন হয়েছে।

তিনি বলেন, করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোগীদের জীবন বাঁচাতে বর্তমানে এই কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। ইউরোলজি বিভাগে এই কার্যক্রমে প্রধান ভূমিকা রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দেশের বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।

বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বুধবার ২৩ বছর বয়সী মো. আবু হেনা শিশির নামে রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত চিকিৎসক টিম। কিডনি দান করেছেন রোগীর মা ৪০ বছর বয়সী শারমিন আকতার।

কিডনি গ্রহীতা ও দাতা উভয়েই সুস্থ আছেন। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র-ঢাকাপোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন