• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বালু চাপা পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিদেক / ১৬০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে গর্তে বালু চাপা পড়ে আলী হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাহাড় ঘেষা বগাচতর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে চকরিয়া থানার এসআই আবু সায়েমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আলী হোসেন কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বশির আহমদের ছেলে। তিনি ডুলাহাজারাস্থ শ্বশুর বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতো।

এদিকে, এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় স্থানীয় নারী ইউপি সদস্য নূর নেওয়াজ বেগম ও তার ছেলে জমির উদ্দিনের নাম উল্লেখপূর্বক ৫-৬জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, বগাচতর এলাকায় ২.৪৮ একর চরাখাল লীজ নেয় স্থানীয় যুবলীগ নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তারা শ্রমিক ভাড়া করে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন অবৈধভাবে বিস্তির্ণ পাহাড় ও সমতল ভূমি থেকে বালু উত্তোলন করে আসছিল। ওই পয়েন্টে নিয়মিত বালু উত্তোলনের ফলে বেশ কয়েকটি বড় আকারের গর্তের সৃষ্টি হয়।

একটি গর্তে নেমে বালু উত্তোলন করার সময় বালুর স্তুপ ভেঙ্গে চাপা পড়ে আলী হোসেন। পরে স্থানীয় লোকজন বালু চাপা পড়া শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, বালু চাপা পড়ে নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

এতে স্থানীয় এক মহিলা ইউপি মেম্বার ও তার ছেলেসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন