• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আরামে খাচ্ছেন ভালোভাবে থাকেন: রোহিঙ্গাদের স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ১৭৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজার দেশের অন্যতম পর্যটননগরী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ট্যুরিস্ট প্যালেসে রক্তের হোলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা। তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারে না। কারণ এটি দেশের অন্যতম পর্যটনস্পট। এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন। যারা এ পথে রয়েছেন তাদের পরিণাম ভালো হবে না।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

রোহিঙ্গাদের ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, উখিয়া-টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার না করলে তাদের পরিণাম ভালো হবে না। রক্তের হোলি খেলায় মাতবেন না। নিজদেশে বাস্তুচ্যুত হয়ে এপারে এসেছেন, মানবিক আশ্রয় পেয়েছেন। সরকার ও বিশ্ব সহায়তায় আরামে খাচ্ছেন, ভালোভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, তা নাহলে কঠোর আইনগত কঠোরতায় পড়তে হবে। মাদক ও মানবপাচারে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র-জাগোনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন