• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী: রোহিঙ্গারা কোনভাবে অপরাধের দিকে যাবেন না

নিজস্ব প্রতিদেক / ৪৯৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

কক্সবাজার অফিস

পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখছে পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ। গত রোববার (৬ নভেম্বর) ছিল এ ইউনিটের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) বিকালে কক্সবাজার সমুদ্রসৈকতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

বিকালে সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে লাবণী পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে র‌্যালি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা জনগোষ্ঠি কোনভাবে অপরাধের দিকে যাবেন না। ইয়াবার সাথে জড়িত হবেন না। আমাদের নতুন প্রজম্মের যুব সমাজকে রক্ষা করতে হবে এই ইয়াবা থেকে। মিয়ানমারের জনগোষ্ঠিকে জানাতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে, সমস্ত অপরাধ থেকে যেন দূরে থাকে। তারা এখানে আছে- হানাহানি করলে, রক্তপাত ঘটান আর মাদক আনা-নেওয়া করলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থ গ্রহণ করবো।

আসাদুজ্জামান খান আরও বলেন, ট্যুরিস্ট পুলিশ আরো শক্তিশালী হবে। আরো জনগণের কাছে এসে সেবা দিবে। এটাই আমি আশা করি। পর্যটকদের সেবায় আরো এগিয়ে যাবে।

ট্যুরিস্ট পুলিশের প্রধান ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে পর্যটন আকর্ষণ বাড়াতে আমরা নিরলসভাবে কাজ করছি। ইতোমধ্যে পর্যটকদের বিশ্বমানের সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে ট্যুরিস্ট পুলিশ সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটন সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ৬ নভেম্বর ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন