• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ফুলছড়িতে বনখেকোদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত-৪

নিজস্ব প্রতিদেক / ৪১৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জে বনখেকোদের হামলায় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলসহ ৪ জন বনকর্মী আহত হয়েছে।

রোববার (৭নভেম্বর) ভোরে নাপিতখালী বিটের অরলতলী এলাকায় অবৈধ কাঠ পাচার করছে খবর পেয়ে অভিযান পরিচালনাকালে বনকর্মীদের উপর হামলা চালানো হয়।

জানা গেছে, ফুলছড়ি রেঞ্জ এর নাপিতখালী বিটের অরলতলী এলাকায় দীর্ঘদিন ধরে ১৫/২০ জনের একটি সিন্ডিকেট বনবিভাগের গাছ কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অরলতলী হয়ে অবৈধ কাঠ পাচার করছে খবর পেয়ে অভিযান চালিয়ে কাঠ ভর্তি একটি গাড়ি আটক করা হয়। গাড়ি আটকের খবর পেয়ে স্থানীয় বনখেকো ১৫/২০ জনের একটি বাহিনী এসে আমাদের উপর হামলা চালিয়ে অবৈধ কাঠভর্তি ডাম্পার গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। এতে আমিসহ ৪জন বনকর্মী আহত হই।

তারা হলেন, বনপ্রহরী রাকিব হোসেন, বন প্রহরী আলেফ খান, বাগানমালী মোঃ হাসান।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার জানান, আমি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। যারা আমার সহকর্মীদের উপর হামলা করেছে ও বনসম্পদ উজাড় করতে চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন