• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঝিলংজায় চেয়ারম্যান প্রার্থী শফিকের বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর সভা ও কর্মীর উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিদেক / ৫৭২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
হামলায় আহত ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকের টিপু সোলতানের কর্মী সভা ও কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আরেক স্বতন্ত্র প্রতিদ্বন্ধী প্রার্থী চশমা প্রতীকের শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে।

স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে হামলা ও উস্কানিমূলক কর্মকান্ডের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান টিপু সোলতান।

তিনি অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রতিদ্বন্দী প্রার্থী চশমা প্রতীকের শফিক ভোটারদের কাছ থেকে ভোট চাওয়ার পরিবর্তে এখন হামলা, হুমকি ও উস্কানিমূলক কর্মকান্ডের মাধ্যমে নির্বাচনের শান্ত ও সুষ্ঠু পরিবেশকে বিঘœ সৃষ্টি করছেন। শফিকের নেতৃত্বে শনিবার (৬ নভেম্বর) রাতে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া খামারপাড়া ও মেহেরআলী পাড়ায় নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মী সভায় হামলা করা হয়েছে। এছাড়া বাংলাবাজার এলাকায় নৌকা প্রতীকের কর্মী খালেকের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে।’

নৌকা প্রতীকের প্রার্থী টিপু সোলতান আরও বলেন, ‘ঝিলংজায় নৌকা প্রতীকের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী হামলা চালিয়ে সহিংসতা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। যেকোন মূল্যে তারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়।’ এ পরিস্থিতিতে নৌকা প্রতীকের প্রার্থী টিপু সোলতান নির্বাচন কমিশন, প্রশাসন, সাংবাদিক, সচেতন মহল ও ঝিলংজা ইউনিয়নের সকল ভোটারের সহায়তা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন